August 11, 2026 Important
Batch-5 Registration Open

Short Course on Sensory Processing & Integration in Special Children

বিশেষ শিশুদের সেন্সরি ইন্টারভেনশন এবং প্রাত্যহিক জীবনের আচরণগত দক্ষতার ব্যবহারিক ট্রেনিং

📚 প্রধান ২ টি মডিউল:

১. সেন্সরি ইন্টিগ্রেশন ডিসর্ডার ম্যানেজমেন্ট
২. ডেইলি লিভিং একটিভিটিস (ADL)

👩‍🏫 কোর্স ফ্যাসিলিটেটর

সারোয়ারি জাহান সালমা

সিনিয়র কনসালটেন্ট, অকুপেশনাল থেরাপি ও রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্ট

  • বিএসসি (অকুপেশনাল থেরাপি), এমএসসি (রিহ্যাবিলিটেশন সাইন্স)
  • সার্টিফাইড সেন্সরি ইন্টিগ্রেশন (ইউ এস এ)
  • সার্টিফাইড ওরাল প্লেসমেন্ট থেরাপিস্ট (ইউ এস এ)
🔹 সময়কাল ও মডিউল
৯ সপ্তাহ | ৯ টি মডিউল
মোট ১৮ স্টাডি আওয়ার্স
🔹 ক্লাস শিডিউল
প্রতি শুক্রবার (সকাল) অথবা শনিবার (বিকাল)
সেশন সময়: ২ ঘন্টা
🔹 ধরণ ও স্থান
লেকচার এবং প্রাকটিক্যাল
কিডি রকস ক্লাসরুম, ধানমন্ডি
🔹 অংশগ্রহণকারী ও স্ন্যাকস
স্পেশাল শিক্ষক এবং স্পেশাল অভিভাবক
☕ স্ট্যান্ডার্ড বৈকালিক নাস্তা অন্তর্ভুক্ত

🧩 কেন করবেন এই কোর্স?

🔹 মডিউল ১: সেন্সরি ইন্টিগ্রেশন ডিসর্ডার ম্যানেজমেন্ট

বিশেষ শিশুদের সেন্সগুলো (স্বাদ, গন্ধ, স্পর্শ, শোনা, ব্যালেন্সিং এবং দেখা) সচরাচর খুবই সংবেদনশীল হয়। খুব অল্পতেই এই সেন্সগুলো আপসেট হয়ে যাওয়াতে ওদের প্রসেস করতে সমস্যা হয় এবং তখন রিঅ্যাকশন দেখাতে শুরু করে—অস্থির হয়ে যায়, মনের ভাব প্রকাশ না করতে পারায় কান্নাকাটি করে বা নিজেকে/অন্যকে আঘাত করে। আমাদের এই ওয়ার্কশপের উদ্দেশ্য হলো অভিভাবক এবং শিক্ষকরা যেন এই সমস্যাগুলো চিহ্নিত করে বাসায় অথবা ক্লাসরুমে কার্যকরভাবে সাহায্য করতে পারেন।

🔹 মডিউল ২: ডেইলি লিভিং একটিভিটিস (ADL)

স্পেশাল শিশুদের প্রাত্যহিক কাজগুলো করতে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে (যেমন: চামচ ধরা, কলম ধরা, খাওয়া, বোতাম লাগানো, পটি ব্যবহার করা, সামাজিক যোগাযোগ ইত্যাদি)। দৈনন্দিন প্রতিটা কাজকে ছোট ছোট ধাপে ভাগ করে কিভাবে ক্লাসরুমে বা বাসায় তাদের স্বাধীনভাবে কাজ করতে শেখানো সম্ভব, এই মডিউলে সেটি হাতে-কলমে শেখানো হবে।

💰 কোর্স ফী : ৬৫০০ টাকা (এককালীন ২ মাসের জন্য)
⚠️ আসন সংখ্যা সীমিত — সর্বোচ্চ ১৫ জন সুযোগ পাবেন!
📍 রেজিস্ট্রেশনের সময়সীমা: ০৮/০৮/২০২৬ 🗓️ ক্লাস শুরুর তারিখ: ১৪/১৫ আগস্ট ২০২৬
📞 01880-882344 (কল করে রেজিস্ট্রেশন করুন)
*** THIS COURSE WILL NOT CERTIFY YOU AS AN OCCUPATIONAL THERAPIST ***
Chat on WhatsApp Message Us