বাংলাদেশে আন্তর্জাতিক ADOS-2 Attendance Training – জানুয়ারি ২০২৭
Kiddie Rocks-এর পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আগামী জানুয়ারি ২০২৭-এ যুক্তরাজ্যের দুইজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ADOS-2 Trainer বাংলাদেশে এসে একটি আন্তর্জাতিক মানের ADOS-2 Attendance Training পরিচালনা করতে সম্মতি দিয়েছেন।
এই প্রশিক্ষণটি শুধুমাত্র শিশু বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান, নিউরোডেভেলপমেন্টাল থেরাপিস্ট এবং Autism Assessment নিয়ে কাজ করেন বা আগ্রহী সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য।
প্রশিক্ষণের সময়সূচি:-
- তারিখ: ১১–১৩ জানুয়ারি ২০২৭
- সময়: প্রতিদিন সকাল ৯টা – বিকেল ৫টা
- স্থান: বাংলাদেশ (ভেন্যু শীঘ্রই ঘোষণা করা হবে)
আন্তর্জাতিক প্রশিক্ষকবৃন্দ :
Marianna Murin
Chartered Clinical Psychologist, internationally recognised ADOS-2 Trainer এবং UCSF-accredited Independent Trainer.
Dr. Emma Woodhouse
Neurodevelopmental Specialist এবং Autism Diagnostic Observation Schedule – Second Edition (ADOS-2) ও Autism Diagnostic Interview–Revised (ADI-R)-এর Trainer.
প্রশিক্ষকদের সম্পর্কে বিস্তারিত জানতে তাঁদের নাম ব্যবহার করে অনলাইনে তাঁদের পেশাগত পরিচিতি ও কাজের তথ্য যে কেউ দেখে নিতে পারবেন।
ADOS-2 কেন গুরুত্বপূর্ণ?
ADOS-2 বর্তমানে Autism Spectrum Disorder (ASD) Assessment-এর জন্য আন্তর্জাতিকভাবে বহুল ব্যবহৃত ও স্বীকৃত একটি গুরুত্বপূর্ণ observational assessment tool।
সাধারণত এই ধরনের প্রশিক্ষণ গ্রহণের জন্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা সিঙ্গাপুরে যেতে হয়। যুক্তরাজ্যে শুধুমাত্র Attendance Course Fee-ই প্রায় £700 (প্রায় ১.১৫ লক্ষ টাকা)। এর সঙ্গে আন্তর্জাতিক বিমান ভাড়া, আবাসন, খাবার এবং অন্যান্য ভ্রমণ ব্যয় যুক্ত হলে মোট খরচ অনেক বেড়ে যায়।
বাংলাদেশের চিকিৎসক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য এই আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগ সহজলভ্য করার উদ্দেশ্যেই Kiddie Rocks দেশের মধ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছে।
বাংলাদেশে এ ধরনের আন্তর্জাতিক ADOS-2 Training-এর সুযোগ দীর্ঘদিন ধরে খুবই সীমিত ছিল। এই উদ্যোগের মাধ্যমে দেশের পেশাজীবীরা আন্তর্জাতিক প্রশিক্ষকদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
এই উদ্যোগের উদ্দেশ্য
Kiddie Rocks-এর লক্ষ্য হলো বাংলাদেশের Autism Assessment ক্ষেত্রের সঙ্গে যুক্ত চিকিৎসক ও পেশাজীবীদের আন্তর্জাতিক মানের training এবং assessment practice-এর সঙ্গে আপডেট হওয়ার সুযোগ তৈরি করা।
এই প্রশিক্ষণ শুধুমাত্র healthcare professionals-এর জন্য নয়; Autism ক্ষেত্রে কাজ করা প্রতিষ্ঠান এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারগুলোর জন্যও বিশ্বমানের assessment practice সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য
শুধুমাত্র এই ৩ দিনের Attendance Training সম্পন্ন করলেই কেউ ADOS-2 Certified Practitioner বা Trainer হয়ে যাবেন না।
ADOS-2 একটি structured assessment tool। এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিকভাবে নির্ধারিত training, supervised practice এবং reliability process অনুসরণ করা গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিকভাবে ADOS-2 Reliability অর্জনের জন্য সাধারণত নিম্নলিখিত ধাপগুলো সম্পন্ন করতে হয়—
- ৩ দিনের Full-time Attendance Training
- বাস্তবে ADOS-2 ব্যবহার করে Practice Assessments পরিচালনা এবং record keeping।
- Practice Video/Assessment Sample আন্তর্জাতিক প্রশিক্ষকদের কাছে পর্যালোচনার জন্য পাঠানো।
- পরবর্তী ধাপে Trainer-এর সঙ্গে Reliability Workshop/Assessment সম্পন্ন করা।
(এটি সাধারণত আলাদা course এবং online Reliability process-এর অংশ; এর জন্য অতিরিক্ত fee প্রযোজ্য হতে পারে।)
এই Attendance Training আন্তর্জাতিক ADOS-2 Reliability অর্জনের প্রক্রিয়ার প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।
অংশগ্রহণ ফি
Attendance Participant – ৩০,০০০ টাকা
যাঁরা ভবিষ্যতে ADOS-2 Reliability/Certification-এর পথে এগোতে চান, তাঁদের জন্য।
এই গ্রুপের অংশগ্রহণকারীরা প্রশিক্ষকদের তত্ত্বাবধানে হাতে-কলমে ADOS-2 Form পূরণ ও scoring practice করার সুযোগ পাবেন।
ADOS-2 tools এবং training materials প্রশিক্ষকরা নিয়ে আসবেন। ভবিষ্যতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ADOS-2 tools সংগ্রহ করতে চাইলে তাঁরা সংশ্লিষ্ট অনুমোদিত supplier (যেমন Pearson UK বা Pearson India)-এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।
Observer – ৫,০০০ টাকা
যাঁরা শুধুমাত্র পর্যবেক্ষণ, শেখা এবং ভবিষ্যতে ADOS-2 Reliability process-এ এগোবেন কি না সে সম্পর্কে ধারণা নিতে চান।
Observer-রা শুধুমাত্র পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করবেন। তাঁরা hands-on practical session-এ অংশ নিতে পারবেন না এবং প্রশিক্ষণ চলাকালীন Trainers-দের কাছে সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকবে না।
Training Fee সম্পর্কে
Training Fee থেকে প্রাপ্ত অর্থ শুধুমাত্র প্রশিক্ষকদের আন্তর্জাতিক যাতায়াত, আবাসন, ভেন্যু এবং প্রশিক্ষণ আয়োজনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহে ব্যবহৃত হবে।
Kiddie Rocks এই উদ্যোগ থেকে কোনো আর্থিক লাভ করবে না।
আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক মানের Autism Assessment Training দেশের মধ্যেই সহজলভ্য করা।
কারা অংশগ্রহণ করতে পারবেন?
- শিশু বিশেষজ্ঞ
- মনোরোগ বিশেষজ্ঞ
- ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
- জেনারেল ফিজিশিয়ান
- নিউরোডেভেলপমেন্টাল পেশাজীবী
- Speech & Language Therapist
- Occupational Therapist
- Autism/ASD Assessment নিয়ে কাজ করেন বা আগ্রহী অন্যান্য সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা পেশাজীবী
পৃথিবীর যেখানেই ADOS-2 Attendance Training গ্রহণ করা হোক না কেন, মূল প্রশিক্ষণ কাঠামো আন্তর্জাতিকভাবে একই ধরনের। বাংলাদেশে এই প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ নিজ দেশেই, তুলনামূলকভাবে অনেক কম খরচে সম্পন্ন করার সুযোগ পাবেন।
নিবন্ধনের আগ্রহ প্রকাশ
আগ্রহী ব্যক্তিরা: 01880-882344 নম্বরে যোগাযোগ করে তাঁদের
- নাম :
- ই-মেইল ঠিকানা :
- মোবাইল নম্বর :
- পেশা :
নিবন্ধনের জন্য জমা দিতে পারেন।
এছাড়াও Kiddie Rocks-এর Email (info@kiddierocks.com) অথবা ওয়েবসাইট - https://www.kiddierocks.com/ থেকে সরাসরি আমাদের Facebook inbox এবং What's app এ যোগাযোগ করতে পারেন।
আসুন, আমরা সবাই মিলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের Autism Assessment-এর দক্ষ জনবল গড়ে তোলার এই উদ্যোগে অংশ নিই।
কিডি রকস ম্যানেজমেন্ট টীম